বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

মহামান্য রাষ্ট্রপতির সাথে সবুজ আন্দোলন’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৮৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন প্রতিষ্ঠাকালীন সময় থেকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ের জন্য নিয়মিত সভা—সেমিনার আয়োজন করে দেশে ও বিদেশে জনসমর্থন তৈরির চেষ্টা করা হচ্ছে।

এছাড়াও নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচিসহ পরিবেশগত সমস্যা সম্পর্কে নিয়মিত কর্মকাণ্ড বাস্তবায়ন করছে সবুজ আন্দোলন।

আজ ২ এপ্রিল বাংলাদেশের ২০ তম নতুন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সবুজ আন্দোলনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার, পরিচালক অধ্যক্ষ নাদিয়া নূর তনু, অভিনেতা উদয় খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ—সাংগঠনিক সম্পাদক ও এন কবির গ্রুপের চেয়ারম্যান হাজী মোঃ নুরুল কবির, আজাদ ইসলাম, কেন্দ্রীয় নারী পরিষদের যুগ্ম আহ্বায়ক মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার ও কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং ড্রিমওয়াল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম।

সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার, মহামান্য রাষ্ট্রপতিকে সংগঠনের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত করেন এবং সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় মহামান্য রাষ্ট্রপতি দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সার্বিক কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS