1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্স এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক ডাসকো ফাউন্ডেশনের ‘সাওয়াব’ প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময়  ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন, খাদ্য বিতরণ

উখিয়ায় গভীররাতে পাচার হচ্ছে বনের কাঠ!

  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১০.৩১ এএম
  • ৩৩০ Time View

উখিয়া প্রতিনিধি: উখিয়ায় প্রতিনিয়ত পাচার হচ্ছে বনের কাঠ। বনবিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দৌরাত্ম বেড়েছে কাঠ পাচারকারীদের। এ যেনো এক অবৈধ কাঠ পাচারের মহোৎসবে মেতেছে একটি প্রভাবশালী চক্র। গভীররাতে পাচার করছে বন্যপ্রজাতির বিভিন্ন রকমের কাঠ। ফলে দিন দিন ধ্বংস হচ্ছে বনাঞ্চল। হারিয়ে যাচ্ছে সবুজায়ন ও জীববৈচিত্র্যের পূর্বের চিত্র। হুমকির মুখে বন্যপ্রাণীরা প্রতিনিয়ত নাভিশ্বাস ফেলছে। কিন্তু তাতেও মন গলেনা অবৈধ কাঠ ব্যবসায়ী ও পাচারকারীদের। কিন্তু চোরের দশদিন গৃহস্থের একদিন-এ প্রবাদটি সত্যি অর্থে সবসময় প্রমাণিত হয়। অবৈধভাবে কাঠ পাচারের খবরে গভীররাতে মাঠে নামে প্রশাসন ও বনবিভাগ।

বুধবার(২৯ মার্চ) দিবাগত রাতে উখিয়া ও নাইক্ষ্যংছড়ি দুই উপজেলার সীমানাবর্তী পাতাবাড়ী এলাকায় টহল বৃদ্ধি করে বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি) ও উখিয়া রেঞ্জের বনবিভাগের কর্মকর্তারা।

গভীররাতে অবস্থানের পর রাত দুইটার দিকে আসে গোল কাঠবোঝাই একটি ডাম্পার। বনবিভাগ ও টহলরত বিজিবি সদস্যরা অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি করলে এক পর্যায়ে উপস্থিতি টের পেয়ে ডাম্পার চালক পালিয়ে যায়। পরে জব্দ করা হয় ডাম্পারভর্তি গোলকাঠ।

এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,”আজ গভীররাতে পাতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে গোলকাঠ ভর্তি একটি ডাম্পার জব্দ করা হয়েছে। কাঠসহ ডাম্পার রেঞ্জ কার্যালয় হেফাজতে রয়েছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বনবিভাগের নিয়মিত অভিযান ও টহল অব্যাহত থাকবে। “

অভিযানে উখিয়া সদর বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান,ভালুকিয়া বিট কর্মকর্তা সৈয়দ আলম সহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com