1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

আসছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি সি৫৫

  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৯.৫৬ পিএম
  • ২৮০ Time View

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৫৫ উন্মোচন করবে বিশ্বের দ্রæত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। রিয়েলমি আনুষ্ঠানিকভাবে সি সিরিজের আপগ্রেডের কথা জানিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রথম আপগ্রেডটি থাকবে নতুন সি৫৫ -এ। পাশাপাশি, ক্যামেরা, স্টোরেজ, চার্জ ও ডিজাইনে এ স্মার্টফোন সেগমেন্টের প্রথম বিভিন্ন ফিচারও থাকবে স্মার্টফোনটিতে।

রিয়েলমি সি৫৫ -এ থাকবে এ সেগমেন্টের প্রথম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা এবং সি সিরিজের প্রথম পণ্য হিসেবে এ স্মার্টফোনটিতে থাকবে ০.৭ মাইক্রোমিটার ফ্লাগশিপ লেভেল সেন্সর এবং ১/২” অপটিক্যাল ফরম্যাট। এ সেন্সরটি এর আগে রিয়েলমি জিটি মাস্টার এডিশনে ব্যবহার করা হয়েছিল। পূর্ববর্তী সি৩৫ এর তুলনায় সি৫৫ এর সেন্সর সাইজ ৫৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবং ক্ল্যারিটি ও রেজ্যুলেশন উন্নত করা হয়েছে ৫৩.৮ শতাংশ।

রিয়েলমি সি৫৫ -এ থাকবে ১৬ জিবি পর্যন্ত ডায়ন্যামিক র‌্যাম ও ২৫৬ জিবি রম, যা এই দামের স্মার্টফোন সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেশি। এ রম ও র‌্যাম নিশ্চিত করবে স্মার্টফোন ব্যবহারে চমৎকার অভিজ্ঞতা। পাশাপাশি, সি৫৫ এর ব্যাটারি পারফরমেন্সও হবে আগের চেয়ে ভালো – থাকবে ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং।

স¤প্রতি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, রিয়েলমি সি৩৫৫ এর পেছনে থাকবে সানশাওয়ার ডিজাইন। প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে অনুপ্রাণিত হয়েই এ ডিজাইন করা হয়েছে। এবং ফোনটি পাওয়া যাবে দু’টি রঙে – সানশাওয়ার ও রেইনি নাইট। অনন্য এ ডিজাইন মাত্র ৭.৮৯ মিলিমিটার পুরুত্বের (এ সেগমেন্টের প্রথম) এ ফোনের সাথে চমৎকারভাবে মানিয়ে গেছে। এছাড়াও, রিয়েলমি জানিয়েছে প্রথম স্মার্টফোন হিসেবে সি৫৫ -এ থাকবে ‘মিনি ক্যাপসুল।’ যা ডিসপ্লে’র সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

রিয়েলমি এর আপগ্রেড করা সি সিরিজ কে বলছে ‘আ চ্যাম্পিয়ন অব দ্য সেগমেন্ট।’ ব্র্যান্ডটির লক্ষ্য প্রাইস সেগমেন্টে উদ্ভাবনী ও শীর্ষস্থানীয় সব ফিচার নিয়ে আসার মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে নতুন মাত্রা দান করা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com