শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ‘অনিবার্য চরিত্র’: তারেক রহমান টাঙ্গাইলে ট্রেনের নিচে পড়ে ৫ জনের মৃত্যু, পরিচয় অজ্ঞাত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জন পালাতক মাধবপুর ১৪৪ধারা জারি দুই সংগঠনের সম্মেলন স্থগিত মানসুরা চৌধুরী অনামিকার ৮ম জন্মদিন উদযাপন, সবার কাছে দোয়া কামনা প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

স্বাধীনতাযুদ্ধে আ.লীগের অবদান নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৬১ Time View

স্বাধীনতাযুদ্ধে আওয়ামী লীগের কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

‘স্বাধীনতাযুদ্ধে যাদের কোনো অবদান নেই সেই আওয়ামী লীগ ৭২ সালে যেমন লুট করেছে, ঠিক আজকেও একই অবস্থা তৈরি করেছে’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘পাক হানাদার বাহিনীর মতো দেশের জনগণের ওপর রক্তশোষণ করে নির্যাতন-নিপীড়ন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।’

তিনি বলেন, বিএনপিকে আলোচনার চিঠি পাঠিয়ে সরকার ও ইসি নাটক করছে। চিঠি পাঠিয়ে প্রতারণা করে জনগণকে ভুল বোঝানোর চক্রান্ত করে লাভ হবে না।

নির্বাচনের বিষয়ে ফখরুল বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয় কথা হতে পারে, অন্য কোনো বিষয়ে বিএনপি কথা বলবে না। শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়েই শুধু কথা হবে, অন্য কোনো বিষয়ে কথা হবে না।’

‘দেশকে মধ্যযুগীয় বর্বর অবস্থার মধ্যে নিয়ে গেছে আওয়ামী লীগ’- একথা জানিয়ে ফখরুল বলেন, “দেশে এখন অর্থনীতি নেই, ‘অনর্থনীতি’ তৈরি হয়েছে। ক্ষমতাসীনরা অর্থনীতিকে শেষ করে দিয়েছে। দেশের নয়, ক্ষমতাসীনদের প্রবৃদ্ধি হয়েছে।’’

‘আওয়ামী লীগ প্রতারণা করে টিকে আছে’ মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নয়, সরকারের লোভ, দুর্নীতি আর অনিয়মের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে। উন্নয়ন চোখে দেখার চাইতে জনগণের পেটের উন্নয়ন দেখতে হবে।’

র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে ফখরুল বলেন, ‘নিষেধাজ্ঞাপ্রাপ্ত র‌্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের পুরস্কৃত করছে ক্ষসতাসীনরা। এমনকি হোম মিনিস্টার করারও চিন্তা করা হচ্ছে।’

এজন্য দেশ ও জাতিকে রক্ষা করতে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এমনকি বিএনপিকেও ত্যাগ স্বীকার করতে হবে বলে জানান বিএনপি মহাসচিব।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়, বিএনপি মুক্তিযোদ্ধার দল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বিকিয়ে খেয়েছে।’

বর্তমান সরকারের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে আরেকটি ‘মুক্তিযুদ্ধ’ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারকে হটানোর বিকল্প নাই। আওয়ামী লীগকে সরাতে পারলে বাজার পরিস্থিতিসহ দেশের সবকিছুর পরিবর্তন ঘটবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS