1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

  • আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৩.৪৮ পিএম
  • ২৪৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আহমেদ সানি হানিফ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। হানিফ স্থানীয় নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

রোববার (২৬ মার্চ) ভোর ৫টার দিকে আজমপুর ফরিদ মার্কেট সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, ভোরে আজমপুর রেলগেট দিয়ে অসতর্কভাবে পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে হানিফের বাবা আবুল বাশার জানান, তাদের বাড়ি ময়মনসিংহের পাগলা উপজেলার বিরই গ্রামে। বর্তমানে দক্ষিণখান পূর্ব মোল্লারটেক এলাকায় থাকেন। এক ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার বড় ছিল হানিফ।

তিনি জানান, সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে একাই বাসা থেকে বের হয় হানিফ। স্থানীয় মাটির মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ দেখতে পান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com