রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্যাংকে নতুন সময়সূচি কার্যকর, ক্লিয়ারিং হাউজেও পরিবর্তন সারাদেশে দোকানপাটের নতুন সময়সূচি ঘোষণা সাজগোজের ৭২% ছাড়ে এবার পহেলা বৈশাখ হোক আরো রঙিন! ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং TAP-এর মধ্যে ডিস্ট্রিবিউশন ফাইন্যান্স সুবিধা চালু মাধবপুরে ঘর তুলতে বাধা, থানায় অভিযোগ ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান, যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি ইরানের হরমুজ প্রণালী ইস্যুতে ট্রাম্পের আলটিমেটাম, ৪৮ ঘণ্টার সময়সীমা দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিহত ৬ দীর্ঘ বিরতির পর ইরানি তেল আমদানিতে ফিরল ভারত সমাজসেবা ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য আনুষা বেলায়েত দৈনিক আজাদ বাণী স্টার অ্যাওয়ার্ড পেলেন

মিসিসিপিতে টর্নেডোর আঘাতে নিহত ২৬

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৯৪ Time View

যুক্তরাষ্ট্রের মিসিসিপি ও আলাবামা অঙ্গরাজ্যে ভয়ংকর টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। স্থানীয় সময় শুক্রবার (২৪ মার্চ) স্থানীয় সময় গভীর রাতে হওয়া ঝড়ে আহত হয়েছেন আরও শতাধিক।

মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় এবং ফেডারেল কর্মকর্তারার জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৫ জনই মিসিসিপির। বাকি একজন আলাবামার। ওই ব্যক্তি টর্নেডোর আঘাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। 

মিসিসিপির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, শার্কে এবং হামফ্রেস কাউন্টিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। সংস্থাটি মিসিসিপিজুড়ে টর্নেডো সতর্কতা জারি করেছে।

মিসিসিপির গভর্নর টেট রিভস টুইটারে বলেছেন, ‘মিসিসিপি বদ্বীপের অনেকেরই আজ রাতে আপনাদের সবার প্রার্থনা এবং ঈশ্বরের সুরক্ষা প্রয়োজন। আমরা চিকিৎসা সহায়তা সেবা চালু করেছি। ক্ষতিগ্রস্তদের জন্য অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরী সেবা দ্রুততর করেছি। অনুসন্ধান এবং উদ্ধার তৎপরতা চলমান।’

শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যারা এই টর্নেডোতে তাদের প্রিয়জনকে হারিয়েছেন তিনি তাদের জন্য প্রার্থনা করেছেন। বাইডেন বলেছেন, ‘মিসিসিপির বর্তমান পরিস্থিতি হৃদয়বিদারক। আমরা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছি। আমরা জানি যে, আমাদের অনেকেই কেবল পরিবার-পরিজন হারানোর শোকেই কাতর নন, তারা তাদের বাড়ি এবং ব্যবসাও হারিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS