1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Title :
সিআরআর বজায় রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক, চাইল ১০ হাজার কোটি টাকার সহায়তা বিশ্ব জলবায়ু দিবস উপলক্ষে ‘উলিপুর নারী উদ্যোগ’-এর বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি কুমিল্লা দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতেে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন আজকের জেএনজিদের ভাবনা ছিল মেজর জিয়ার মধ্যে-বিএনপি নেতা টিপু আলমডাঙ্গার হারদীতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক নতুন রিসাইক্লিং উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৩য় দিন ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু

উখিয়ায় বাজার মনিটরিংয়ে মাঠে উপজেলা প্রশাসন

  • আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৫.৪১ এএম
  • ২৫৫ Time View

উখিয়া প্রতিনিধিঃ শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। সিয়াম-সাধনার এই মাসে অসাধু ব্যবসায়ীদের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং ব্যবসায়ীদের করণীয় বিষয়ে সচেতন করতে বাজারে বিশেষ তদারকি ও সচেতনতামূলক অভিযান চালিয়েছে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব।

শুক্রবার (২৪ মার্চ) উখিয়ার কোটবাজার, মরিচ্যা বাজারে বিশেষ তদারকি ও সচেতনতামূলক এ অভিযান পরিচালনা করেন তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং সরেজমিনে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে দ্রব্যমূল্যের পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং হ্যান্ডমাইকের মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের করণীয় ও পালনীয় বিষয়ে সচেতন করা হয় এবং হালনাগাদ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং যথাযথ ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। বাজারকে স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করে বাচা মিয়া নামের এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব বলেন, রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বাড়াতে না পারে সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, জনস্বা‌র্থে এ ধরনের কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

এদিকে, অভিযান পরিচালনা করায় উখিয়া উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com