1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ পুনঃনির্ধারণ করেছে সাউথইস্ট ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডাচ-বাংলা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রবি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরের আহ্বান জানিয়ে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’

বাংলাদেশ বিমানের সার্ভার হ্যাক

  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৯.০৫ পিএম
  • ১৯৯ Time View

হ্যাকারদের দখলে চলে গেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-মেইল সার্ভার। গত পাঁচদিন আগে সার্ভারটি হ্যাক হলেও এখনো সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।

শুক্রবার (১৭ মার্চ) বিমান বাংলাদেশের মেইল সার্ভার র‌্যানসমওয়্যারের মাধ্যমে হ্যাকিংয়ের শিকার হয়। র‌্যানসমওয়্যার হলো বিশেষ এক ধরনের ম্যালওয়ার, যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

সার্ভারটি ফিরিয়ে দিতে বিপুল অর্থ দাবি করে ১০ দিন সময় বেধে দিয়েছে হ্যাকাররা। বিপুল পরিমাণ অর্থ না দেওয়া হলে হ্যাকাররা সব তথ্য ফাঁস করে দেওয়ারও হুমকি দিয়েছে।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। হ্যাকারদের আক্রমণের ফলে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখনো বিষয়গুলো সেভাবে জানা যায়নি।

জানা গেছে, সার্ভার হ্যাক হওয়ায় প্রতিষ্ঠানটির নিজেদের মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ রয়েছে। এ ঘটনায় ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com