1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Title :
বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল

রাখী দাশ পুরকায়স্থ স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৮.০৭ পিএম
  • ২১৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রয়াত নারীনেত্রী রাখী দাশ পুরকায়স্থ স্মরণে রচিত স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আজ বুধবার (২২ মার্চ, ২০২৩) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ : রাখী দাশ পুরকায়স্থ স্মারকগ্রন্থ’ নামক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত নারীনেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, রাখী দাশ পুরকায়স্থ ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক। তার সংগ্রামী জীবন ছিল নারীর ব্যক্তিসত্তা, নারীপুরুষের সমতা এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিবেদিত। বাংলাদেশের নারী আন্দোলনে তিনি ছিলেন এক অগ্রণী সৈনিক।

বক্তারা বলেন, প্রয়াত রাখী দাশ পুরকায়স্থের সংগ্রামী জীবনের আদর্শকে অনুসরণ করে নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেয়ার মাধ্যমেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমুন আরা হক মিনু, সাংবাদিক সোহরাব হাসান, কবি সজ্জাদ শরীফ, মনিরা ত্রিপুরা, বহ্নিশিখা দাশ পুরকায়স্থ এবং স্মারকগ্রন্থ সম্পাদনা পরিষদের সদস্য মফিদুল হক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com