1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

চুনারুঘাট সরকারি কলেজের ছাত্রী নিবাস নির্মাণ কাজের স্থবিরতা দেখা দেয়ায় হতাশ শিক্ষার্থীরা

  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৭.২০ পিএম
  • ২১৯ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সরকারি কলেজের ছাত্রী নিবাস নির্মাণকাজে স্থবিরতা দেখা দেয়ায় হতাশ শিক্ষার্থীরা গত মঙ্গলবার (২১-মার্চ) সরেজমিনে পরিদর্শন ও চুনারুঘাট সরকারি কলেজের অধ্যক্ষ নবী হোসেনের সাথে আলাপচারিতায় এ হতাশার ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, ১৮ মাসের মধ্যে ভবনটির নির্মাণ শেষ করার কথা থাকলেও ভিটাতেই থমকে আছে নির্মাণকাজ

জানা গেছে, প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে চুনারুঘাট সরকারি কলেজের বহুতল ছাত্রী নিবাস নির্মাণে ২০২১ সালের এপ্রিল মাসে কার্যাদেশ প্রদান করা হয় এবং ১৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়।

এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মাণকাজ শুরু হয়। বহুতল ভবন নির্মাণকাজের দায়িত্ব পায় আক্তারুজ্জামান সম্রাট জেবি নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিদর্শনে দেখা যায়, পাঁচ তলা বিশিষ্ট ওই ভবনের নির্মাণকাজ ভিটা পর্যায়েই আটকে আছে। নির্মাণকাল অতিবাহিত হলেও এমন অবস্থায় কাজ বন্ধ দেখে হতাশায় পড়েছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ তারা বলেন, এই ধরণের গুরুত্বপূর্ণ নির্মাণকাজ ভিটা পর্যায়ে আটকে থাকা অবশ্যই হতাশাজনক শিগগির আমরা প্রতিবাদের মাধ্যমে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানাবো।

এ বিষয় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার উৎপল কুমারের সাথে কথা হলে তিনি কাজ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের প্রতিষ্ঠানের স্যার ভালো বলতে পারবেন কাজ কেন বন্ধ। তবে যতটুকু জানি, শর্তের বাইরে সাইট পরিবর্তন ও পুকুর ভরাট করে ভবন নির্মাণ এবং বর্তমান বাজারদরসহ নানাবিধ কারণে নির্মাণকাজ বন্ধ রয়েছে এর বেশি তথ্য আমার জানা নেই। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com