1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

বান্দরবানে ৪০টিরও বেশি দোকান-ঘর আগুনে পুড়ে ছাই

  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৮.৫২ এএম
  • ১৯২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০টির বেশি দোকান ও বসতঘর পুড়ে গেছে।

বুধবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে হঠাৎ করে বলিপাড়া বাজারের একটি চায়ের দোকানে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অর্ধশতাধিক দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

বেশিরভাগ দোকান আধা-পাকা বাঁশ কাঠের হওয়ায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ায় জিনিসপত্র তেমন একটা বের করতে পারেনি স্থানীয়রা। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা না গেলেও স্থানীয়দের ধারণা ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

থানচি ফায়ার স্টেশনের কর্মকর্তা পেয়ার আহাম্মদ জানান, আগুনে ৫০টির মত দোকান পুড়ে গেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চায়ের দোকান অথবা গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আমরা তালিকা করছি। তালিকা করার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক বলেন, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে ৫০টির মত দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. আবুল মনসুর বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com