বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ ভিভো ওয়াই৩১ডিঃ চলবে বিরতিহীন গেমিং ও মাল্টিটাস্কিং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের   আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

জবর দখলকারী ও ভূমি দস্যু সন্ত্রাসীদের হাত হইতে বসত ভিটা ও জানমালের নিরাপত্তা ও ন্যায় বিচার পাওয়ার প্রসঙ্গে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৮৮ Time View

স্টাফ রিপোটার: আমি মোঃ আমিনুল ইসলাম, পিতা, মজিবুর রহমান, সাং- শাহবাজপুর (রাজপাড়া) এই মর্মে এক নির্মম প্রতিবেদন পেশ করিতেছি যে জনৈক জলিল মাষ্টার, আঙ্গুর, খোকন, শামীম, কামাল, আজিজুল, জামাল, মকবুল সহ আর অনেকে বিগত ২৫/০৬/২০২১ ইং তারিখে আমাদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে এবং আমার ছোট ভাই ও ভগ্নিপতি কে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে কুপিয়ে হাঁটু থেকে পা অর্ধেক বিচ্ছিন্ন করে আমার বৃদ্ধ বাবা মা সহ অন্যান্ন শিশু ও মহিলাদের রক্তাক্ত জখম করে আমাকে ও আমার ভাই দের জীবনে মারিয়া ফেলতে উদ্যত হয়, এর পরে ২৮/০৮/২০২১ ইং তারিখে আমার বোন কে বিষণ ভাবে মারধর করে এবং আমার বোন জামাইকে মেরে পা ভেঙে দেয়। বর্তমানে আমরা বাড়ি ঘর ছেড়ে ভবঘুরে জীবন যাপন করতেছি। আমাদের এতো বেহাল অবস্থাতেও তারা এখনো শান্ত হয়নি। বিগত ২৫/১২/২০২২ ইং তারিখে আমাদের বসত বাড়ীতে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় ভাবে এর কোন প্রতিকার না পেয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মহোদয় এর সদয় দৃষ্টি আকর্ষণ করছি জাতির শেষ আশ্রয়স্থল ও ভরসার ঠিকানায়। বর্তমানে আমরা ভিখারির মতো দারে দারে ঘুরছি খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করি।

অতএব গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মহোদয় এর নিকট আকুল ও কাতর প্রার্থনা উপরে উল্লেখিত ঘটনাটির প্রতি সদয় হয়ে উক্ত ভূমি দস্যু সন্ত্রাসী জলিল মাষ্টার গংদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিহিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দানে মহোদয় এর মর্জিতে সদয় আজ্ঞা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS