1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে চাকরি

  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১১.০৬ এএম
  • ২৭৯ Time View

খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কয়েকটি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপির গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ৫০ ও ইংরেজিতে সর্বনিম্ন ৮০ শব্দ। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দ থাকতে হবে। বয়স: ১৮-৩০ বছর। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: উচ্চমান সহকারী। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দ থাকতে হবে।  বয়স: ১৮-৩০ বছর। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: কম্পিউটার অপারেটর/পিএ। পদের সংখ্যা: ২। যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বাংলা ও ইংরেজি ওয়ার্ড প্রসেসিংয়ে যথাক্রমে সর্বনিম্ন ৩০ ও ৪০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং/ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ১৮-৩০ বছর। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: ড্রাইভার। পদের সংখ্যা: ২। আবেদন যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। হালকা মোটরযান চালনার বৈধ লাইসেন্সসহ হালকা মোটরযান চালনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ১৮-৩০ বছর। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা : ২০২৩ সালের ১ মার্চ প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে প্রবেশ করুন http://bomd.teletalk.com.bd/ এই লিংকে।

আবেদন ফি : অনলাইনে ফরম পূরণ করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২০ মার্চ থেকে ৬ এপ্রিল ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com