1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

১০০% ছাড়ে গাড়ি রেজিস্ট্রেশন সুবিধা প্রটোনে

  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৪.৩২ পিএম
  • ২৫৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শখের গাড়ি কেনার পর অনেক সময় রেজিস্ট্রেশন নিয়ে নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। ক্রেতার সুবিধার কথা চিন্তা করে শত ভাগ ছাড়ে রেজিস্ট্রেশন সুবিধা নিয়ে ঢাকা মোটর শোতে হাজির হয়েছে প্রটোন।

শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ১৬তম ঢাকা মোটর শো-২০২৩-এর প্রদর্শনীতে প্রটোনের দুটি মডেলের গাড়ি কিনলেই শতভাগ ছাড়ে গাড়ির রেজিস্ট্রেশন সুবিধা দেয়া হচ্ছে।

প্রটোনের সেলস ম্যানেজার রাকিব হোসেন সময় সংবাদকে জানান, প্রটোনের দুটি মডেলের মোট ৪টি গাড়ি নিয়ে এই মোটর শোতে হাজির হয়েছে তারা। একটি হলো প্রটোন সাগা, যা বাংলাদেশে অ্যাসেম্বল করা হয়। এর মূল্য ১৮ লাখ টাকা।

এ ছাড়াও তাদের আরেকটি গাড়ি রয়েছে ‘প্রটোন এক্স ফিফট, ‘ যার মূল্য ৩৭ লাখ টাকা। এই দুটি গাড়ি কিনলেই কাস্টমারদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে শতভাগ সুবিধা দেবেন বলে জানান তিনি।

সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত ১৬তম ঢাকা মোটর শো চলবে ১৮ মাচ পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ ছাড়া ঢাকা মোটর শো চলাকালীন একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘৭ম ঢাকা বাইক শো-২০২৩’, ‘৬ষ্ঠ ঢাকা অটোপার্টস শো ২০২২’ এবং ‘৫ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৩’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com