1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পদ্মা অয়েল ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায় ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট ”ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশ: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণ” টেককানেক্ট ২০২৬ সংযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্রবৃদ্ধির ওপর জোর হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর Price Sensitive Information of Asia Insurance PLC বাংলাদেশে বিনিয়োগে জাপানি ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আহ্বান

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ঘুড়ি উৎসব

  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১১.৪৩ এএম
  • ৩৯২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ঘুড়ি উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ মার্চ) বিকেলে সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে উৎসবের সূচনা করেন কক্সবাজার টূরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান। এরপরই আনুষ্ঠানিকভাবে উৎসবে অংশ নিয়ে বালিয়াড়িতে ঘুড়ি উড়িয়ে সবার সাথে আনন্দে মেতে উঠেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। 

পুলিশ সুপার জিল্লুর রহমান বলেন,” জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও রেড ক্রিসেন্টের উদ্যোগে অনুষ্ঠিত ঘুড়ি উৎসব পর্যটকদের ভ্রমণকে আরও উৎসাহী করে তুলবে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে।”

জেলা পরিষদের চেয়ারম্যান মার্শাল বলেন,”আমরা কক্সবাজার কে ব্র্যান্ডিং করে পৃথিবীর চারিদিকে সুনাম হোক সেটা চায়। তাই পর্যটকদের ভ্রমণ আরও আনন্দদায়ক করার জন্য ঘুড়ি উৎসব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এমন একটি ব্যতিক্রমধর্মী আয়োজন করায় সংস্থা দুটিকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি পর্যটকদের আনন্দ উপভোগের সুযোগ করে দিয়ে কক্সবাজার কে বাংলাদেশের বুকে অনন্য পর্যটন কেন্দ্র হিসেবে রূপ নিতে যা যা দরকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে এসে সম্পন্ন করতে হবে।”

ঘুড়ি উৎসবে কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন,সহকারী পুলিশ সুপার মো. মিজানুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com