1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৭.৩৪ পিএম
  • ২৩০ Time View

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩-০ তে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানান।

এর আগে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংলিশদের ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের দেয়া ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ ‍উইকেট হারিয়ে ইংলিশদের ইনিংস থেমেছে ১৪২ রানে। মালান ৪৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন। অন্যদিকে বাটলার আউট হন ৩১ বলে ৪ চার ও এক ছক্কার মারে ৪০ রানের ইনিংস খেলে।

হোয়াইটওয়াশের মিশনে এদিন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ১৫৮ রান সংগ্রহ করে টাইগাররা। লিটন খেলেন ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস। ৪৭ রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয় যথাক্রমে ৬ ও ৪ উইকেটে। তবে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com