1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

ট্যুরিস্ট পুলিশের প্রচেষ্টায় হারানো মোবাইল ফিরে পেল পর্যটক ফরহাদ!

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৫.২৯ পিএম
  • ২৬৫ Time View

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে ভ্রমণে এসে নিজের ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে দিকবেদিক ছুটোছুটি করে খুঁজতে থাকে ফরহাদ। কিন্তু কোথাও পাওয়া যায়নি। ঘটনাটি ঘটে গত সোমবার(১৩ মার্চ) বিকেলের দিকে। পরে বিষয়টি নিকটস্থ ট্যুরিস্ট পুলিশকে অবগত করেন ফরহাদ। বিষয়টি আমলে নিয়ে সম্ভাব্য বিভিন্ন জায়গায় সন্ধান করে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হয় ট্যুরিস্ট পুলিশ ইনানী জোনের কর্মরত সদস্যবৃন্দ। 

উদ্ধার করা মোবাইলের মালিক কুমিল্লার লালমাই এলাকার মো. কামাল হোসেনের ছেলে ফরহাদ বিন রাহী’র কাছে হস্তান্তর করা হয়। এদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার পর পর্যটক ফরহাদ বলেন,”কক্সবাজার বেড়াতে এসে অনেক আনন্দে ছিলাম। ইনানী সৈকতে বেড়াতে গিয়ে অসাবধানতা বশত ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরে বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানালে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করে ফিরিয়ে দেয়। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সহকারী পুলিশ সুপার জনাব শেহরিন আলম বলেন,”পর্যটকদের জানমালের নিরাপত্তা প্রদান করা আমাদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। পর্যটকরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারে সে ব্যাপারে আমরা সদা তৎপর রয়েছি এবং পর্যটকদের কাছ থেকে কোন অভিযোগ পাওয়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে আন্তরিকতার সাথে সমাধান দেয়ার চেষ্টা অব্যাহত রাখি। এতে করে পর্যটকদের মূল্যবান সময়ের অপচয় রোধ হয় এবং সমস্যা সমাধান করার পরে পর্যটকগণ ট্যুরিস্ট পুলিশ এর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। পর্যটকদের সেবা প্রদান করায় আমাদের অন্যতম লক্ষ্য।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com