বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বরিশালে বাসায় ডেকে প্রেমিকাকে হত্যা, পলাতক অভিযুক্ত যুবক ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী আইএফআইসি ব্যাংকের একযোগে ৮টি এটিএম বুথ-এর উদ্বোধন বাস ভাড়া নির্ধারণে মালিকদের কাছে নতিস্বীকার না করায় যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন দূরপাল্লার বাসভাড়ায় বাড়তি চাপ, প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পূবালী ব্যাংক গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ক্ষমাশীল ঠিকাদার লুৎফুর পলাতক, সড়কে দিরাই-শাল্লা মানুষের ভোগান্তি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

৪ জেলায় নগদ টাকার লেনদেন বন্ধ করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৭২ Time View

নিদিষ্ট ব্যাংকের অ্যাপের মাধ্যমে সবধরনের কার্ডে আর্থিক লেনদেন করতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক চালু করেছে ‘বাংলা কিউআর’ কোড পেমেন্ট সিস্টেম। এরফলে গ্রাহকদের বিভিন্ন পেমেন্ট নেটওয়ার্কের আলাদা কিউআর কোড স্ক্যান করতে হয় না। নগদ টাকার ব্যবহার কমাতে মতিঝিল ও গুলশানের পরে গাজীপুর, রংপুর, গোপালগঞ্জ ও নাটোরে বাংলা কিউআর কোডে লেনদেন চালুর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, ঢাকার বাহিরে নতুন এই চার জেলায় আগামী ২০ মার্চ বাংলা কিউআর অ্যাপের মাধ্যমে লেনদেন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। রোববার (১২ মার্চ) মোবাইল সার্ভিস প্রভাইডারদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে গত ৮ ফেব্রুয়ারি এক নির্দেশনার মাধ্যমে ৩০ জুনের পর বাংলা কিউআর ছাড়া আর কোনো কিউআর কোড ভিত্তিক লেনদেন ব্যবস্থা না রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলা কিউআর ব্যবহারে দৈনিক সর্বোচ্চ ২০ হাজার টাকা লেনদেনের যে সীমা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজস্ব ঝুঁকি বিবেচনায় মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে বাংলা কিউআর কোডভিত্তিক দৈনিক লেনদেনের সীমা, একক লেনদেনের সীমা ও সংখ্যা নির্ধারণ করতে পারবে। তবে সন্দেহজনক বা বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যথাযথভাবে যাচাই করতে হবে।

জানা যায়, আগামী বছর থেকে কিউআর কোড ভিত্তিক সব ধরনের লেনদেন করার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলা কিউআর (কুইক রেসপন্স) হলো দেশের সব ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) অ্যাপভিত্তিক লেনদেন নিষ্পত্তির একটি কমন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যুক্ত যে কোনো ব্যাংক বা এমএফএসের গ্রাহক যে কোনো অন্য কিউআর থেকে পরিশোধ করতে পারেন। লেনদেনে স্বচ্ছতা বাড়ানো, ঝুঁকিমুক্ত, কম খরচ ও দ্রুত করতে ক্যাশলেস সোসাইটি গঠনের লক্ষ্য নিয়ে এমন ব্যবস্থা প্রবর্তন করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS