1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

স্যামসাং এর সকল পণ্য পাওয়া যাবে বাটারফ্লাই শো-রুমে

  • আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২, ৯.২৯ পিএম
  • ৪৮৬ Time View

স্যামসাং -এর সকল পণ্যের জাতীয় পরিবেশক হিসেবে কাজ করবে বাটারফ্লাই গ্রুপ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত বাটারফ্লাই শো-রুমে আয়োজিত এক পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। ফলে, ক্রেতারা এখন বাংলাদেশের সকল বাটারফ্লাই শো-রুম থেকে স্যামসাং টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার কন্ডিশনার, মোবাইল ও ট্যাবলেট ক্রয় করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হোয়ানসাং উ, ও বাটারফ্লাই গ্রুপের সিইও ও এমডি মুস্তাফিজুর রহমান সাজিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হোয়ানসাং উ বলেন, “বাটারফ্লাই গ্রুপের সাথে এ চুক্তির ফলে বাংলাদেশের ক্রেতারা স্যামসাংয়ের পণ্যগুলো আরো সহজে কিনতে পারবেন। এখন থেকে ক্রেতারা দেশজুড়ে থাকা বাটারফ্লাইয়ের শোরুম এ গিয়ে কিংবা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও পছন্দসই স্যামসাংয়ের পণ্য ক্রয় করতে পারবেন। আমরা আমাদের বিদ্যমান এবং সম্ভাব্য ক্রেতাদের সুবিধার জন্য আমাদের বিস্তৃত পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে সচেষ্ট রয়েছি, যাতে তারা আমাদের অত্যাধুনিক প্রযুক্তির পণ্যগুলোর অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হয়।”

এ বিষয়ে বাটারফ্লাই গ্রুপের সিইও ও এমডি মুস্তাফিজুর রহমান সাজিদবলেন, “এ অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের জন্য বিস্তৃত পরিসরের পণ্য থেকে তাদের পছন্দের পণ্যটি বাছাই করার সুবিধা নিয়ে এসেছি। একইসঙ্গে ক্রেতাদের উন্নতমানের কেনাকাটার বিষয়টি নিশ্চিত করতেও আমরা সচেষ্ট রয়েছি। ক্রেতারা এখন আমাদের স্টোরগুলো থেকে তাদের পছন্দের স্যামসাং পণ্য কিনতে পারবেন অথবা তারা চাইলে বাসায় বসে অনলাইনেও স্যামসাংয়ের পণ্য কিনতে পারবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com