1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

ইউটিউবের বিজ্ঞাপন ব্যবস্থায় পরিবর্তন

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৯.২৪ পিএম
  • ৩৪৫ Time View

ব্যবহারকারীদের স্বচ্ছন্দে ভিডিও দেখার সুযোগ দিতে বিজ্ঞাপন ব্যবস্থায় পরিবর্তন আনতে যাচ্ছে ইউটিউব। নতুন এ পরিকল্পনার আওতায় ‘ওভারলে’ ফরম্যাটের বিজ্ঞাপন আর দেখাবে না ভিডিও বিনিময়ের সাইটটি। ফলে ভিডিও চালুর আগে পর্দার নিচে চারকোনা বক্সে পপআপ বিজ্ঞাপন দেখা যাবে না। সবকিছু ঠিক থাকলে ৬ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

ইউটিউবের তথ্যমতে, ওভারলে বিজ্ঞাপন বন্ধ হলেও বর্তমানের মতোই ভিডিওর শুরুতে বা মধ্যে বিজ্ঞাপন দেখানো হবে। ফলে ভিডিও নির্মাতারা সহজেই আয় করতে পারবেন। নির্মাতাদের আয়ের পরিমাণ বাড়াতে নতুন বিজ্ঞাপন ব্যবস্থা চালুর জন্যও কাজ করছে ইউটিউব।

উল্লেখ্য, ওভারলে ফরম্যাটের বিজ্ঞাপনগুলোতে সাধারণ টেক্সট বা ছবি থাকে। চার কোনা বক্সের বিজ্ঞাপনগুলোতে ক্লিক করলেই ব্যবহারকারী ব্যক্তিরা বিজ্ঞাপনদাতাদের ওয়েবসাইটে প্রবেশ করেন। তবে চাইলেই বক্সের কোণে থাকা ক্রস চিহ্নে ক্লিক করে বিজ্ঞাপন দেখা থেকে বিরত থাকা যায়। তবে এ ধরনের বিজ্ঞাপনের কারণে স্বচ্ছন্দে ভিডিও দেখতে না পারার অভিযোগ করে আসছিলেন অনেকেই। ধারণা করা হচ্ছে, ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই ওভারলে ফরম্যাটের বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com