1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

দেশে এফডিআইয়ের নিট প্রবাহ বেড়েছে ৪.১১%

  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৮.১৩ পিএম
  • ২৪৫ Time View

চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেও দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুযারি) দেশে এফডিআইয়ের নিট প্রবাহ বেড়েছে ৪ দশমিক ১১ শতাংশ। এই সময়ে দেশে মোট এফডিআই এসেছে ৩০৬ কোটি ডলার, আগের বছর একই সময়ে যেখানে এসেছিল ২৭৩ কোটি ডলারের।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে দেশে মোট এফডিআই এসেছে ৩০৬ কোটি ৬০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৩১ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরের প্রথম সাত মাসে ২৭৩ কোটি ডলারের বিনিয়োগ এসেছিলো।

করোনার ধাক্কা কাটিয়ে দেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছিলো। এরপরেই গত বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এরফলে মূল্যস্ফীতি ব্যাপকহারে বেড়ে যায়। একইসঙ্গে বাড়তে শুরু করে ডলারের দাম। সেই সঙ্গে কমতে শুরু করেছে প্রবাসী আয়। এছাড়া রফতানির চেয়ে আমদানি বেড়ে যাওয়ায় দেশে বড় ধরনের বাণিজ্য ঘাটতিতে পড়েছে। এসব সংকটের মধ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বড়ায় সার্বিক অর্থনীতিতে কিছুটা স্বস্থি ফিরতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২১-২২ অর্থবছরে সব মিলিয়ে ৪৭০ কোটি ৮০ লাখ ডলারের এফডিআই এসেছিল দেশে, যা ছিল আগের ২০২০-২১ সালের চেয়ে ৩৯ শতাংশ বেশি। এছাড়া গত অর্থবছরে নিট এফডিআইয়ের পরিমাণ ছিল ২১৮ কোটি ডলার।

এর আগে ২০১৯-২০ অর্থবছরে ৩২৩ কোটি ৩০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ পেয়েছিল বাংলাদেশ। নিট বিনিয়োগের অঙ্ক ছিল ১২৭ কোটি ১০ লাখ ডলার। ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ৫০০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ এসেছিল দেশে। এর মধ্যে নিট এফডিআইয়ের পরিমাণ ছিল ২৬৩ কোটি ডলার। বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ আসে ওই বছর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com