1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

আবারও কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মেটা

  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১১.১২ এএম
  • ২৭২ Time View

আবারও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে মেটা। এতে চাকরি যেতে পারে আরও কয়েক হাজার কর্মীর। আর্থিক ক্ষতির মুখে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নিতে যাচ্ছে বলে জানিয়েছে বিষয়টির সঙ্গে জড়িত একটি সূত্র।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি মেটা গত বছরের নভেম্বরে মোট কর্মীর ১৩ শতাংশ ছাঁটাই করেছে। সে সময় মোট ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি। 

তবে সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির ‍মুনাফা কমে যাওয়ায় ব্যয় সংকোচন এবং প্রতিষ্ঠানকে আরও ছোট করে আনতে নতুন ছাঁটাইয়ের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। তবে এ দফায় কতজনকে ছাঁটাই করা হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি সূত্রটি। 

নাম না প্রকাশ করার শর্তে সূত্রটি জানিয়েছে, এবারের ছাঁটাই মূলত ব্যয় সংকোচনের কারণেই। তবে এ বিষয়ে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।  

সূত্রটি জানিয়েছে, মেটার বিজ্ঞাপন আয়ে মন্দা দেখা দিয়েছে, ফলে সেখান থেকে পর্যাপ্ত অর্থ আসছে না। তাই প্রতিষ্ঠানটির শীর্ষ পরিচালনা পর্ষদ পরিচালক এবং ভাইস প্রেসিডেন্ট পদে যারা আছেন তাদের তালিকা করার নির্দেশ দিয়েছে। যেখান থেকেই বড় একটি অংশ ছাঁটাই করা হবে।   

অপর একটি সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে কাজ চলছে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তার তৃতীয় সন্তানের জন্ম উপলক্ষে পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগেই এ ছাঁটাইয়ের ঘোষণা আসবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com