1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সাইন্সল্যাব ভবনে বিস্ফোরণের পর আগুন

  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ১২.২১ পিএম
  • ৫০১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর এলিফ্যান্ট রোডের সাইন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনটির একটি অংশ ধসে গেছে। এ ঘটনায় হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

রোববার সকালে এ বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুল হক শাবু।

তিনি জানান, বিস্ফোরণের পর ভবনটির দ্বিতীয় তলা থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ভবনটির একটি অংশ ধসে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর সকাল ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। কেউ বলছেন এসি বিস্ফোরণ হয়েছে, আবার কেউ কেউ বলছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। কী ঘটেছে, তা জানতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com