1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

অর্থনীতির চাকা গতিশীল রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.২৪ পিএম
  • ২২০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতি গতিশীল রাখতে দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের কাজ আমাদের করতে হবে, অর্থনীতির চাকা গতিশীল রাখতে হবে। মন্দার প্রভাব যেন আমাদের ওপর না আসে সে জন্য আমাদের সতর্ক হয়ে চলতে হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, করোনা মহামারির পর শুরু হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার ফলে সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছি। প্রতিটি জিনিসের দাম ধরাছোঁয়ার বাইরে। যেহেতু খাদ্যপণ্যের মূল্য বেড়েছে, বাংলাদেশের যেন সে অবস্থা না হয়, এক ইঞ্চি জমিও আমরা অনাবাদি রাখব না। অনাবাদি জমি চাষের আওতায় আনব। খাদ্য উৎপাদন করব। দরকার হলে অন্য দেশকে সাহায্য করব।

সবাইকে মিতব্যায়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মন্দার প্রভাব যেন আমাদের ওপর না আসে সে জন্য আমাদের সতর্ক হয়ে চলতে হবে। মিতব্যায়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে। গ্যাস, বিদ্যুৎ, তেল, পানি সবকিছু ব্যবহারে মিতব্যায়ী হতে হবে।

‘মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি’ মন্তব্য করে হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব হয়েছে। গত ১৪ বছরে বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন, গৃহহীন থাকবে না। কোনো মানুষ ক্ষুধার্থ থাকবে না। প্রতিটি মানুষের শিক্ষা, খাদ্য নিরাপত্তা, চিকিৎসার ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমরা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

তিনি বলেন, জাতির পিতার আদর্শে পথ চলছি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা বাংলাদেশকে গড়ে তুলছি। প্রতিবেশি দেশের সাথে যে বিরোধ ছিল তা সমাধান করছি। সীমানা চুক্তি বাস্তবায়ন করেছি। ছিটমহল বিনিময় করে আমরা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com