1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

এআইবিএল‘র কর্পোরেট শাখার ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ৭.৪৪ পিএম
  • ৬৯২ Time View

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) এর কর্পোরেট শাখাসমূহের ব্যবসা পর্যালোচনা সভা শনিবার (১২ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান এবং আবদুল্লাহ আল মামুন। ব্যাংকের কর্পোরেট শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান বলেন, শরীয়াহ্ পরিপালনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বাধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করাই আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মূল বৈশিষ্ট।  পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী  বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক সেবায় শাখা সমুহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি শ্রেণীকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাক্সিক্ষত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com