1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

বইমেলায় বোমা হামলার হুমকি

  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.১০ পিএম
  • ২৮০ Time View

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি পাঠানোর ঘটনায় বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে ডগ স্কোয়াড নিয়ে বিশেষ এ অভিযান চালায় পুলিশ।

ডিএমপি সূত্রে জানা যায়, বোমা হামলার হুমকির বিষয়টি তারা বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এ ক্ষেত্রে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি কোণায় ডগ স্কোয়াড দিয়ে চিরুনি অভিযান চালানো হচ্ছে।

মেলা ঘুরে দেখা যায়, হুমকির পর থেকে মেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার সকালে মেলায় শিশুপ্রহর শুরু হওয়ার কথা থাকলেও সেখানে অংশগ্রহণকারী অভিভাবক ও শিশুদের সংখ্যা একেবারেই কমে গেছে।

বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অতীতে এ ধরনের জঙ্গি সংগঠনগুলো দেশে বেশকিছু নাশকতা চালিয়েছে। তাই জঙ্গিদের হুমকি নিয়ে আমরা আতঙ্কিত।

তিনি বলেন, তবে আমরা ভরসা রাখছি পুলিশ প্রশাসনের ওপর।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চিঠিতে বোমা হামলার হুমকি পাওয়ার বিষয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

ডায়েরিতে বলা হয়, ‘আনসার আল ইসলামের পক্ষ থেকে একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়ে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আতঙ্কিত।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com