1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

ইউরোপে পোশাকের রপ্তানি বেড়েছে ৪২%

  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.১২ পিএম
  • ২০৫ Time View

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পোশাক রপ্তানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। ২০২২ এর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে বাংলাদেশে ৩৮ দশমিক ৩৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। যদিও মোট রপ্তানিতে ১ম স্থান ধরে রেখেছে চীন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুসারে, জানুয়ারি থেকে নভেম্বর ২০২২ সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব থেকে মোট ৯৫ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। যেখানে, পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ৩৯ শতাংশ।

২০২২ সালের জানুয়ারি-নভেম্বর ইইউ বাংলাদেশ থেকে ২১ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে; যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩৯ শতাংশ বেশি৷

অন্যদিকে, চীন ২৯ দশমিক ৪০ শতাংশ শেয়ার নিয়ে ইইউতে সর্ববৃহৎ পোশাক সরবরাহকারীর অবস্থান ধরে রেখেছে। ২০২২ সালের প্রথম ১১ মাসে চীন থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি ২৭ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এতে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ২৯ শতাংশ ।

একই সময়ে তুরস্ক থেকে আমদানিও পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। টাকার অঙ্কে যা ১১ দশমিক ০৯ বিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া, ভারত থেকেও আমদানি ৪ দশামক ৫৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যেখানে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৫২ শতাংশ।

অন্যান্য শীর্ষ সরবরাহকারী দেশগুলোর মধ্যে, কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি যথাক্রমে ৩৫ দশমিক ৮৯, ৩৪ দশমিক ১৬, ২৭ দশমিক ৯৯, ৮ দশমিক ১৩, ১৭ দশমিক ৩২ এবং ২৭ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com