1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

জানুয়ারি মাসের রপ্তানিতেও ডলারের দাম ৫০ পয়সা বেশি হবে

  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৩৫ পিএম
  • ১৯৮ Time View

গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের রপ্তানি আয়ের ডলারের বিপরীতে অতিরিক্ত ৫০ পয়সা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি)। সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই দুই মাসের আয় দেশে আনা হলে অতিরিক্ত এই সুবিধা দেওয়া হবে। অর্থাৎ এ ক্ষেত্রে রপ্তানিকারকেরা ডলারপ্রতি ১০৩ টাকা ৫০ পয়সা পাবেন।

এবিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন বলেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসের রপ্তানি আয়ের ডলার আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে দেশে আনলে অতিরিক্ত ৫০ পয়সা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব আয় আনলে এই সুবিধা দেওয়া হবে।

জানা যায়, এর আগে নভেম্বর ও ডিসেম্বর মাসের রপ্তানি আয় নগদায়নের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হয়েছিল। চলতি মাসের ১ তারিখে রপ্তানি বিল নগদায়নে ডলারের দর বেঁধে দেওয়া হয়েছিলো। তখন বাফেদা ও ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির যৌথ সভায় ব্যাংকগুলো রপ্তানি আয় নগদায়নে ডলারপ্রতি ১০৩ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। তার আগে দেওয়া হতো ১০২ টাকা।

করোনার পরে দেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাড়াতে শুরু করে। এরপর অর্থনীতিতে আঘাত হানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর প্রভাবে গত বছরের এপ্রিল থেকে দেশে ডলার সংকট শুরু হয়। ডলারের এই সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বেঁধে দেয়। এতে সংকট আরও প্রকট আকার ধারণ করে।

এরপর গত বছরেরই সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দর নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদাকে। এর পর থেকে দুই সংগঠনের নেতারা বিভিন্ন লেনদেনে ডলারের দর নির্ধারণ করে আসছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com