1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Title :
শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

একুশে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৫৬ পিএম
  • ৩৮১ Time View

ভাষা শহীদদের স্মরণে ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের কর্ণধারের হাতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের কর্ণধারের হাতে ‘একুশে পদক ২০২৩’ তুলে দেন তিনি।

এ বছর যারা একুশে পদক পেলেন-

এবার একুশে পদকের জন্য ভাষা আন্দোলন ক্যাটাগরিতে খালেদা মঞ্জুর-ই খুদা, বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক (মরণোত্তর) এবং হাজী মোহাম্মদ মজিবুর রহমান। 

শিল্পকলা বিভাগে অভিনয় ক্যাটাগরিতে মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ এবং সংগীত বিভাগে মনোরঞ্জন ঘোষাল, গাজী আবদুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর), আবৃত্তি বিভাগে জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পকলায় নওয়াজিশ আলী খান এবং চিত্রকলা বিভাগে কনক চানপা চাকমা পুরস্কার পান।

মুক্তিযুদ্ধ বিভাগে পুরস্কার পান মমতাজ উদ্দিন (মরণোত্তর), সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর), গবেষণায় ডা. মো. আব্দুল মজিদ, শিক্ষায় অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম (মরণোত্তর), সমাজসেবায় সাইদুল হক, অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম (মরণোত্তর) এবং রাজনীতিতে আখতার উদ্দিন মিয়া (মরণোত্তর) এবং ভাষা ও সাহিত্যে ড. মনিরুজ্জামান পুরস্কার পেলেন। শিক্ষা ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং সমাজসেবায় বিদ্যানন্দ ফাউন্ডেশন এ পুরস্কার পেয়েছে।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ‘একুশে পদক’ প্রবর্তন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় স্বর্ণপদক, সম্মাননা সনদ ও নগদ অর্থ দিয়ে পুরস্কার প্রদান করে আসছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে পুরস্কারপ্রাপ্তদের দেয়া টাকার পরিমান কয়েকগুণ বাড়ানো হয়। সবশেষ গত ২০২০ সালে তা বাড়িয়ে চার লাখ টাকা করা হয়। গত বছর ২০২২ সালে ২৪ জন বিশিষ্ট ব্যক্তিকে মর্যাদাপূর্ণ একুশে পদক দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com