1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

পুঁজিবাজারে ফিরেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা

  • আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ১২.১৭ পিএম
  • ৫৯১ Time View

গত সপ্তাহ শেষে পুঁজিবাজারে সূচক এবং লেনদেন বেড়েছে। একই সাথে সপ্তাহটিতে বিনিয়োগকারীরা সাড়ে চার হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন ফিরে পেয়েছে।

সূত্র মতে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬২ হাজার ১৮২ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ১৩৫ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬৬ হাজার ৭৫২ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার ৫০৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা চার হাজার ৫৭০ কোটি ২২ লাখ ৩০ হাজার ৩৬৯ টাকা ফিরে পেয়েছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় হাজার ৬১৭ কোটি ৭৯ লাখ ২০ হাজার ৬৮৬ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ছয় হাজার ৪২৮ কোটি ৮৭ লাখ ১৩ হাজার ৩৯৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৮৮ কোটি ৯২ লাখ ৭ হাজার ৯০ টাকা বা ৩ শতাংশ বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২.৪৩ পয়েন্ট বা ০.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৮৫.৯৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.৩৭ পয়েন্ট বা ০.৮৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.১৫ পয়েন্ট বা ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫১৭.৬২ পয়েন্টে এবং দুই হাজার ৫৯৭.৪৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৫টির বা ৬০.৮৮ শতাংশের, কমেছে ১২৫টির বা ৩২.৩৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির বা ৬.৭৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com