1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাইনচ্যুতির ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক Subordinated Bond of IPDC Finance PLC লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে কোহিনূর কেমিক্যাল তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক

ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুচিনি কতটা কার্যকর?

  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৪৯ এএম
  • ২৬৭ Time View

রান্নায় ব্যবহৃত মসলার মধ্যে অন্যতম হল দারুচিনি। শুধু স্বাদ বা সুগন্ধ নয়, বিভিন্ন ঔষধি গুণও রয়েছে দারুচিনিতে। দারুচিনিতে রয়েছে সিনামালডিহাইড (ত্বকের টিস্যু তৈরি করে)। যা খাবারের সুগন্ধ ছাড়াও স্বাস্থ্যের ক্ষেত্রে উপকারী।

বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিসের ক্ষেত্রে প্রতিষেধক হিসেবে কাজ করে দারুচিনি। এ ছাড়া অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবেও দারুচিনি খুবই গুরুত্বপূর্ণ।

দারুচিনির পুষ্টিগুণ–

১ চামচ দারুচিনিতে সাধারণত যেসব পুষ্টি উপাদান থাকে:

  • ক্যালরি ৬ দশমিক ৪২ গ্রাম
  • কার্বোহাইড্রেট ২ দশমিক ১ গ্রাম
  • ক্যালসিয়াম ২৬ দশমিক ১ মিলিগ্রাম
  • ম্যাগনেসিয়াম ১ দশমিক ৫৬ মিলিগ্রাম
  • ফসফরাস ১১ দশমিক ২ মিলিগ্রাম
  • পটাশিয়াম ১১ দশমিক ২ মিলিগ্রাম

এ ছাড়াও কোলাইন, লাইকোপেনের মতো বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টও থাকে যথেষ্ট পরিমাণে।

দারুচিনির ধরণ:

মূলত দুই ধরনের দারুচিনি পাওয়া যায়:

সেইলন দারুচিনি ও চাইনিজ বা ক্যাশিয়া দারুচিনি।

সেইলন দারুচিনির উদ্ভব শ্রীলঙ্কায়। মূলত দক্ষিণ–পূর্ব এশিয়া অঞ্চলেই এ দারুচিনি পাওয়া যায়। সেইলন দারুচিনি চাইনিজ দারুচিনির থেকে অনেক বেশি কার্যকর বলেও জানান বিশেষজ্ঞরা।

ডায়াবেটিসে দারুচিনির উপকারিতা:

মধুমেহ। যার অপর নাম ডায়াবেটিস। পৃথিবীর অনেক মানুষ ডায়াবেটিস রোগে ভুগছে। আয়ুর্বেদিক ওষুধপত্র বা চিকিৎসায় দারুচিনি বহুকাল ধরেই দারুচিনি ব্যবহৃত হয়ে আসছে। রক্তে বাড়তি শর্করার মাত্রা কমানোর জন্য দারুচিনি খুবই কার্যকর।

সম্প্রতি দেখা গেছে যে, ৪০ দিন ধরে প্রতিদিন ৬ গ্রাম দারুচিনি খেলে রক্তে শর্করার মাত্রা অনেক কম থাকে। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানোর ক্ষেত্রেও দারুচিনি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

অন্যান্য উপকারিতা:

শুধু ডায়াবেটিসই নয় পেটের বিভিন্ন সমস্যার ক্ষেত্রেও দারুচিনি গুরুত্বপূর্ণ। ডায়রিয়া মোকাবিলার জন্যও দারুচিনি নিয়মিত ব্যবহার করা হয়। আয়ুর্বেদে দারুচিনি দাঁত বা জয়েন্টের ব্যথার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে।

দারুচিনির পার্শ্বপ্রতিক্রিয়া:

বেশি মাত্রায় দারুচিনি খেলে লিভারের ক্ষতি করতে পারে। ডায়াবেটিসের জন্য নিয়মিত ওষুধ খেলে বেশি মাত্রায় দারুচিনি না খাওয়াই ভালো।

সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com