রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের প্রথম দিনে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নিউইয়‌র্কে অবস্থানরত ৮৩ ও ৮৫ গ্রু‌প সা‌র্কেল এর ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত   হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি তরুণদের ঈদ আনন্দ বাড়াচ্ছে ভিভো ওয়াই৩১ডি এবি ব্যাংকের স্থানান্তরিত প্রগতি সরণী শাখার উদ্বোধন ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহন সংকট বিআরটিসি বাস বরাদ্দের দাবী দেশীয় ওয়ান শ্যুটার গান,কাতুর্জ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পার্টনার আউটলেটে কেনাকাটায় ব্র্যাক ব্যাংক দিচ্ছে আকর্ষণীয় ছাড়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫০৮ Time View

ভ্যালেন্টাইনস ডে উদযাপনকে স্মরণীয় করে রাখতে পার্টনার আউটলেটে কেনাকাটায় ব্র্যাক ব্যাংক দিচ্ছে আকর্ষণীয় ছাড়।ব্র্যাক ব্যাংকের  ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকবৃন্দ  হোটেল ও রেস্টুরেন্টে একটি কিনলে একটি ফ্রি সুবিধা পাবেন। এছাড়াও ২৩০টি মার্চেন্ট পার্টনার যেমন, লাইফস্টাইল, ডায়মন্ড জুয়েলারী শপ, ফুলের দোকান, কেক, পেস্ট্রি, ডাইনিং, ট্যুর এবং ট্রাভেল প্যাকেজ, এয়ারলাইনস, অনলাইন শপিংয়ে পাবেন  ডিসকাউন্ট অফার।

ব্র্যাক ব্যাংক গ্রাহকরা লাইফস্টাইল শপে পাবেন ৫০ শতাংশ পর্যন্ত ছাড়, জুয়েলারী শপে ৭০ শতাংশ পর্যন্ত, ফুলের দোকানে ১৪ শতাংশ পর্যন্ত, কেক ও পেস্টি শপে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া ডাইনিং পার্টনারে পাবেন ২০ শতাংশ পর্যন্ত এবং ট্যুর ও ট্রাভেলে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। এই অফারটি চলবে ১৫ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত।

একটি কিনলে একটি ফ্রি সুবিধা সুবিধা থাকছে দ্যা ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা; ফুলের দোকানের মধ্যে রয়েছে অর্পা এবং পুষ্প নিড়; জুয়েলারী শপের মধ্যে আল-হাসান ডায়মন্ড গ্যালারি ও ভেনাস জুয়েলার্স। ডাইনিং পার্টনারদের মধ্যে রয়েছে গ্লোরিয়া জিনস কফিস, সল্টজ, গারলিক অ্যান্ড জিনজার, দ্যা গ্রেট কাবার ফ্যাক্টরী। লাইফস্টাইল পার্টনারদের মধ্যে এস্টোরিয়ন, আর্টিসান, সেইলর, সারা লাইফস্টাইল, ভাসাভি; কেক ও পেস্টি শপের মধ্যে রয়েছে আমারি ঢাকা, ডোরিন হোটেলস অ্যান্ড রিসোর্টস, লে মেরিডিয়ান ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও; ট্রাভেল অ্যান্ড ট্যুরস পার্টনারদের আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, ইউএস-বাংলা এয়ারলাইন্স, শেয়ারট্রিপ, গোজায়ান ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS