1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Title :
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ ২৬ আগস্ট ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত

৭ মাসে ১৫ হাজার টন হলুদ আমদানি

  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.০৯ এএম
  • ২৭২ Time View

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত (জুলাই-জানুয়ারি) মাসে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রায় ১৫ হাজার টন শুকনা হলুদ আমদানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় অন্তত আড়াই হাজার টন আমদানি বেড়েছে বলে জানিয়েছে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ। আমদানি বাড়ার মূল কারণ স্থানীয় বাজারে ঊর্ধ্বমুখী চাহিদা। এদিকে আমদানির পাশাপাশি পণ্যটি থেকে রাজস্বও গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা বেশি আদায় হয়েছে।

অন্যদিকে আমদানি বাড়লেও মসলাপণ্যটির দাম কমেনি, উল্টো বেড়েছে। এক মাস আগের তুলনায় প্রতি কেজি শুকনা হলুদ ৪০ থেকে ৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাস অর্থাৎ জুলাই-জানুয়ারি পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ১৪ হাজার ৮৯২ টন। যার আমদানি মূল্য ১৯৬ কোটি ৬৯ লাখ টাকা। যেখান থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৯ কোটি ৮৩ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছিল ১২ হাজার ৩৭৯ টন। যার আমদানি মূল্য ছিল ১৪০ কোটি ৮৫ লাখ টাকা। যা থেকে সরকারের রাজস্ব আয় হয় ৭ কোটি ৪ লাখ টাকা। সে হিসেবে চলতি অর্থবছর পণ্যটির আমদানি বেড়েছে ২ হাজার ৫১৩ টন।

ভোমরা স্থলবন্দরের অন্যতম মসলা পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকরাী মো. আবু হাসান জানিয়েছেন, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে তার প্রতিষ্ঠান শুকনা হলুদ আমদানি কিছুটা বাড়িয়েছে। দেশের বাজারে ঊর্ধ্বমুখী চাহিদাই আমদানি বাড়ানোর প্রধান কারণ। সপ্তাহে অন্তত ৩৫-৪০ ট্রাক শুকনা হলুদ আমদানি হচ্ছে তার প্রতিষ্ঠানে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। এসব আমদানীকৃত শুকনা হলুদ রাজধানী ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

এদিকে সাতক্ষীরা জেলা শহরের মসলাপণ্যের সবচেয়ে বড় মোকাম সুলতানপুর বড় বাজারের মেসার্স সাহা ট্রেডার্সের স্বত্বাধিকারী সমরেশ সাহা জানিয়েছেন, এক মাসের ব্যবধানে গুঁড়া হলুদের দাম কেজিপ্রতি ৪০-৫০ টাকা বেড়েছে। আগে যে গুঁড়া হলুদ পাইকারিতে প্রতি কেজি ৩৪০-৩৫০ টাকায় বিক্রি হতো তা এখন ৩৮০-৩৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে ৪২০-৪৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বে থাকা কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান বলেন, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম সাত মাসে শুকনা হলুদ আমদানি বেড়েছে। পাশাপাশি পণ্যটি আমদানি করার মাধ্যমে সরকারের রাজস্ব আয়ও বেড়েছে লক্ষণীয় মাত্রায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com