1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Title :
যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের মায়ের পরলোকগমণে প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শোক জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট জাতীয় সংসদ ভবনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকারের সাথে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গ্যাটজা)-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে যেভাবে জানবেন

১৪ শতাংশ বেড়েছে সোনালী আঁশের শেয়ারদর

  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৩৩ এএম
  • ২৪৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৪ শতাংশের বেশি বেড়েছে। এ বৃদ্ধি নিয়ে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের শুরুতে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ছিল ৪০২ টাকায়। সপ্তাহ শেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়ায় ৪৫৯ টাকায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৭ টাকা বা ১৪ দশমিক ১৮ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৭ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৯ কোটি ২৬ লাখ ২০ হাজার ২০০ টাকা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে সোনালী আঁশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বড় এ স্টক লভ্যাংশ বিতরণের কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারে তারা পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ স্টক লভ্যাংশ কোম্পানিটির সংরক্ষিত আয় থেকে ঘোষণা করা হয়েছে। লভ্যাংশ ঘোষণার পরও কোম্পানিটির সংরক্ষিত আয় ইতিবাচক থাকবে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৩ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৮ টাকা ৫৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২২৫ টাকা ৬৫ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬২ পয়সা। ২০১৯-২০ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com