1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সামাজিক মাধ্যমে ভাইরাল ‘ফুচকাওয়ালা মোদি’

  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৩১ পিএম
  • ২২৫ Time View

প্রচলিত আছে, রক্তের সম্পর্ক না থাকলেও পৃথিবীর কোনো না কোনো প্রান্তে একই রকম দেখতে দুজন মানুষের দেখা মেলে। আগেও এমন অনেক ঘটনা সামনে এসেছে। তবে এবারের বিষয়টি কিছুটা ভিন্ন। কারণ, সম্প্রতি হুবহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো দেখতে একজনের ভিডিও ভাইরাল হয়েছে।

দ্য কুইন্টসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একই রকম দেখতে ও জন্মস্থান একই রাজ্য হওয়ায় অনেকে মজা করে ওই ব্যক্তিকে ‘জুনিয়র মোদি’ বলে আখ্যা দিয়েছেন। কারণ, মোদির মতো একই রকমের সাদা চুল, ছাঁটা দাড়ি, কুর্তা-পায়জামা ও গেরুয়া রঙের কোট পরা অবস্থায় দেখা গেছে তাকে। 

পেশায় ফুচকা বিক্রেতা ওই ব্যক্তির নাম অনিল ভাই খাট্টার।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফুচকা বিক্রেতা অনিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো একেবারে সাদা পাঞ্জাবি পরেছেন। সঙ্গে আবার মোদির মতো গেরুয়া রঙের কোটও পরেছেন। এরকম পোশাক পরে একের পর এক ভেলপুরি, বাস্কেট চাট, দই ফুচকা, পানিপুরি (ফুচকা) তৈরি করে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন তিনি।

অনিল ভাই খাট্টারের দোকানের নাম তুলসী ফুচকা স্টল। গুজরাটের বল্লভ বিদ্যানগরে ফুচকার দোকান চালান তিনি।

১৫ বছর বয়স থেকে এই পেশার সঙ্গে যুক্ত অনিল ভাই। লোকে তাকে ‘মোদি ফুচকাওয়ালা’ নামেই চেনেন। তার অভিমত, ‘মোদিজি ছিলেন একজন চা-ওয়ালা, আর আমি একজন ফুচকাওয়ালা’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com