1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Title :
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ ২৬ আগস্ট ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত

রিজার্ভ থেকে পায়রা বন্দরকে ১৮৩ মিলিয়ন ডলার দিচ্ছে সরকার

  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.০৩ পিএম
  • ১৯৭ Time View

বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল (বিআইডিএফ) থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষকে আরও ১৮৩ মিলিয়ন মার্কিন ডলার দিতে যাচ্ছে সরকার। এনিয়ে তহবিল থেকে মোট ২৪৭ মিলিয়ন ইউরো বা ২৬৬.৩৮ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে।

বাংলাদেশের ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে এ অর্থ ছাড় প্রক্রিয়াধীন। ‘পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং’ শীর্ষক প্রকল্পের ঠিকাদার বেলজিয়ামভিত্তিক কোম্পানি জান ডে নুলের বিল পরিশোধে এ অর্থ দেওয়া হচ্ছে।

২০২১ সালের ১৫ মার্চ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে বিআইডিএফ গঠন করা হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থ নিয়ে এ তহবিল গঠন করে সরকার। বিআইডিএফ থেকে এ পর্যন্ত একমাত্র পায়রা বন্দরের এই প্রকল্পে অর্থায়ন করা হচ্ছে। এ নিয়ে পঞ্চম দফায় অর্থ ছাড় করা হল। এর আগে চার দফায় ৭৭ মিলিয়ন ইউরো ছাড় করা হয়েছে। এই অর্থায়নের লক্ষ্যে অর্থ বিভাগ, পায়রা বন্দর কর্তৃপক্ষ ও সোনালী ব্যাংকের মধ্যে ত্রিপক্ষীয় ঋণ চুক্তি রয়েছে।

চুক্তিটি অনুযায়ী, পায়রা বন্দর কর্তৃপক্ষকে সরকার বিআইডিএফ তহবিল থেকে অর্থ নিয়ে সোনালী ব্যাংকের মাধ্যমে পায়রা বন্দর কর্তৃপক্ষকে তিন বছরে মোট ৫২৪ মিলিয়ন ইউরো ঋণ দেবে। ঋণ বিতরণ শেষে বন্দর কর্তৃপক্ষ ২ শতাংশ সুদসহ ৭ বছরে পুরো অর্থ পরিশোধ করবে। এই সুদের অর্ধেক যাবে তহবিলে আর বাকি অর্ধেক পাবে সোনালী ব্যাংক।    

রাবনাবাদ চ্যানেলে এই ড্রেজিংয়ের ফলে পায়রা বন্দর থেকে সাগরের মধ্যে ৭৫ কিলোমিটার দীর্ঘ ও সাড়ে ১০ মিটার গভীরতার একটি চ্যানেল সৃষ্টি হবে। এতে বন্দরে ৪০ হাজার টনের জাহাজ ভেড়ানোর সক্ষমতা তৈরি হবে।

বিআইডিএফকে এই পরিমাণ বৈদেশিক মুদ্রা দেওয়ার কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কিছুটা কমবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ৮ ফেব্রুয়ারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিলো ৩২ হাজার ৬৩৯ মিলিয়ন ডলার। অর্থ বাদ গেলে রিজার্ভের পরিমাণ দাঁড়াবে ৩২ হাজার ৪৫৬ মিলিয়ন মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com