1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Title :
কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

২০ মে থেকে বুয়েট ভর্তি পরীক্ষা শুরু

  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৩৫ পিএম
  • ২১১ Time View

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা আগামী ২০ মে থেকে শুরু করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি।

সুপারিশ অনুযায়ী, বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) ২০ মে তারিখ নির্ধারণ করা হয়েছে। আর চূড়ান্ত ভর্তি পরীক্ষার (রিটেন) তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই দুইটি তারিখ নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে। এ সুপারিশ একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়েছে। একাডেমি কাউন্সিলের পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন হবে। এরপর বিজ্ঞপ্তি আকারে ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।

জানা গেছে, এবার প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ২০ হাজার শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ৬ হাজার জনকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com