1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :

ভাষার মাসে বিপিএলে আজ নানান আয়োজন

  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৩৯ পিএম
  • ২২২ Time View

ভাষার মাস উপলক্ষে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিপিএলে রয়েছে বিশেষ আয়োজন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বদলে যাবে বিপিএলের ধারাভাষ্য ও সাক্ষাৎকারের ভাষা।

শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্বের শেষদিনের খেলা। এদিন ভাষাশহীদদের স্মরণে ধারাভাষ্যকাররা বাংলায় ধারাভাষ্য দেবেন। ম্যাচের শুরু ও শেষের পরও থাকছে বিশেষ আয়োজন। ম্যাচের আগে সাক্ষাৎকার হবে বাংলায়। তবে বিদেশি কোনো ক্রিকেটার ম্যান অব দ্য ম্যাচ হলে স্বাভাবিকভাবেই তার সঙ্গে কথা বলা হবে ইংরেজিতে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিসিবি এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘১০ ফেব্রুয়ারির ম্যাচে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানাতে গৃহীত বিশেষ কার্যক্রম:

১. সব ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ পোশাক পরবেন।

২. ধারাভাষ্যকাররা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব নিয়ে খেলা চলাকালীন আলোচনা করবেন। (ইংরেজি ও বাংলায়)

৩. বাংলাদেশি ধারাভাষ্যকাররা বাংলায় ধারাভাষ্য দেবেন এবং বিদেশি ধারাভাষ্যকাররাও তাদের ধারাভাষ্যের সময় কিছু বাংলা শব্দ ব্যবহার করবেন।

৪. খেলা শুরুর আগে খেলোয়াড়দের সাক্ষাৎকার নেয়া হবে বাংলায়।

৫. ম্যাচ-পরবর্তী উপস্থাপনা ও সাক্ষাৎকার নেয়া হবে বাংলায় (প্রয়োজনভেদে ইংরেজিতে – শুধু বিদেশি খেলোয়াড়দের জন্য যদি তাদের কেউ ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন)।

৬. সব দলের প্রতিটি খেলোয়াড়, খেলা পরিচালনাকারী কর্মকর্তা, ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ বাহুবন্ধনী পরবেন।

৭. মাঠে অবস্থিত এলইডি বড় পর্দায় ভাষার মাসের কিছু উক্তি প্রদর্শিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com