সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

কাল এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৮ Time View

২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। প্রকাশিত ফলে দেখা গেছে- ছাত্রদের পসের হার ৮৪ দশমিক ৫৩ শতাংশ, ছাত্রীদের ৮৭ দশমিক ৪৮ শতাংশ। এবারে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে । আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিভিন্ন শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

যেভাবে ফল পুনর্নিরীক্ষণ আবেদন করবেন
শুধুমাত্র টেলিটকের প্রি-পেইড নম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। মোবাইল ফোনের Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে RAJ লিখে <Space> দিয়ে রোল নম্বর লিখে আবার <Space> দিয়ে Subject Code লিখে SMS করুন 16222 নম্বরে।

এক্ষেত্রে প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। ফিরতি SMS- এ PIN Number দেওয়া হবে। তারপর Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে YES লিখে <Space> দিয়ে PIN Number <Space> দিয়ে যোগাযোগের মোবাইল নম্বর লিখে SMS করুন 16222 নম্বরে। যেমন- বাংলার জন্য 101 102 অর্থাৎ বাংলা ও ইংরেজির জন্য 101 102 107, 108। একই SMS- এর মাধ্যমে একাধিক পত্রের জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS