1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Title :
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ ২৬ আগস্ট ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত

ফের বিশ্বের ২০ ধনীর তালিকায় গৌতম আদানি!

  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৩৭ পিএম
  • ২১৪ Time View

বিশ্বের ২০ ধনীর তালিকায় আবারও উঠে এলেন গৌতম আদানি। বাজারে বকেয়া থাকা প্রায় ৮ হাজার ২৭৩ কোটি টাকা ফিরিয়ে দেবে আদানি গোষ্ঠী। আর এই ঘোষণার এক দিনের মধ্যে তাদের কোম্পানির শেয়ারের দাম বেড়ে যায় প্রায় ২৫ শতাংশ। এতে এক লাফে তার মোট সম্পদ ৪৬৩ মিলিয়ন মার্কিন ডলার বেড়ে যায়।

বেশ কয়েকদিন পর মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আদানি গোষ্ঠীর কয়েকটি শেয়ার ফের ঊর্ধ্বমুখী হয়। আর এর ফলে ফের বিশ্বের সেরা ধনীদের ২০ জনের তালিকায় উঠে আসেন তিনি।  

ফোর্বসের বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৭তম ধনী ব্যক্তি গৌতম আদানি। এর আগে ব্যবসায় ধসের কারণে তিনি সেরা ২০ এর তালিকা থেকে ছিটকে পড়েন। চলে যান বিশ্বের ২২ তম ধনীর তালিকায়।

প্রথমত, আদানি গোষ্ঠী সম্প্রতি জানায়, শেয়ারের বিনিময়ে ঋণ নেওয়া হয়েছে, এমন ক্ষেত্রে তারা ‘লোন প্রিপে’ করে দেবে।  অর্থাৎ, ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত যে ১.১ বিলিয়ন ডলারের ঋণ মেটানোর কথা, তা এখন আগেভাগেই মিটিয়ে রাখবে তারা। এর ফলে সংস্থার আর্থিক পরিস্থিতি নিয়ে নতুন করে আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা।

দ্বিতীয়ত সংস্থা জানিয়েছে, শেয়ার টালমাটাল হলেও মূলধন বিনিয়োগে কোনো কাটছাঁট করছে না তারা। অর্থাৎ বিভিন্ন ব্যবসা ও প্রকল্পগুলো আগের মতো চলতে থাকবে। আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থা ২০২২-২৩ অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক রিপোর্টও প্রকাশ করে। তাতে সংস্থার মুনাফা বৃদ্ধি, আয় বৃদ্ধির মতো ইতিবাচক পরিসংখ্যান রয়েছে। আর সেই কারণেই ফের সংস্থায় বিনিয়োগে এগিয়ে এসেছেন বিনিয়োগকারীরা।

গত ২৪ জানুয়ারি মার্কিন শর্ট-সেলারের রিপোর্টের পরেই আদানি গোষ্ঠীর শেয়ারে ধস নামে। রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার কারচুপি, অ্যাকাউন্টিং জালিয়াতি এবং বিপুল  ঝুঁকিপূর্ণ ঋণের অভিযোগ তোলা হয়।

সূত্র: বিজনেস টুডে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com