1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

নারায়ণগঞ্জে পোশাক কারখানা পরিদর্শনে বেলজিয়ামের রানি

  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.২০ পিএম
  • ২৯০ Time View

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানি মাথিলডে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকার ফকির অ্যাপারেলস নামের একটি কারখানা পরিদর্শন করেন তিনি।

এসময় কারখানার কর্মীদের সঙ্গে কথা বলেন ও তাদের সার্বিক খোঁজখবর নেন রানি। সেইসঙ্গে কারখানার অবকাঠামো থেকে শুরু করে উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখেন। পরে রানিকে টি-শার্ট উপহার দেন ফকির অ্যাপারেলসের নারী কর্মীরা।

এ বিষয়ে ফকির অ্যাপারেলসের এমডি মনিরুজ্জামান বলেন, গ্রিন কারখানার তালিকায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ। বেলজিয়াম রানির এ সফরের মধ্যদিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমাদের দেশের বিভিন্ন পণ্য বেলজিয়ামসহ বিশ্বের বিভিন্ন দেশে যায়। সেই সূত্র ধরে বেলজিয়ামের রানি মাথিলডে সরেজমিন পরিদর্শন করতে এসেছেন। বাংলাদেশের কোন গার্মেন্টস থেকে তার দেশে এসব পণ্য যায় তা নিশ্চিত করবেন।

বেলজিয়ামের রানির আগমনকে কেন্দ্র করে বিসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিভিন্ন পয়েন্টে ব্যাপক পরিমাণে র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com