1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Title :
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ ২৬ আগস্ট ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি: কর আদায়ের ক্ষেত্র বাড়াতে হবে

  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.০৭ পিএম
  • ২৪০ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভূমিকা অনস্বীকার্য। দেশের বাজেটের বড় অংশের যোগানদাতা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সাথে বলেন, এনবিআরকে কর আদায়ের ক্ষেত্র বাড়াতে হবে।

রাজস্ব সম্মেলন-২০২৩ উপলক্ষে রবিবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, এনবিআরের উদ্যোগে ঢাকায় দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলন- ২০২৩ আয়োজনকে আমি স্বাগত জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকার আগারগাঁওয়ে নবনির্মিত রাজস্ব ভবনের উদ্বোধন আমাদের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন সংযোজন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জানিয়ে আবদুল হামিদ বলেন, অবকাঠামোগত বিভিন্ন মেগাপ্রকল্পসহ দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন উৎস থেকে অর্থের যোগান অতীব জরুরি। এ লক্ষ্যে এনবিআরকে কর আদায়ের ক্ষেত্র বাড়াতে হবে এবং দায়িত্ব পালনে আরও দক্ষ হতে হবে। এজন্য দরকার কর্মীবান্ধব পরিবেশ। এনবিআর আওতাধীন আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের জন্য নির্মিত নতুন ভবন কর্মপরিবেশ উন্নয়ন ও কর্মচারীদের কর্মস্পৃহা বাড়াতে সহায়ক হবে। বিভাগগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ সহজতর করবে বলে আমার বিশ্বাস।

আশা করি, রাজস্ব সম্মেলনে কর কর্মকর্তা, ব্যবসায়ী, করদাতারা প্রয়োজনীয় তথ্য ও করসংক্রান্ত বিধি-বিধান সম্পর্কিত তথ্যাদি বিনিময়ের মাধ্যমে একটি করবান্ধব পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে। রাজস্ব আহরণের চলমান গতিধারাকে আরও বেগবান করতে আমি সম্মানিত করদাতা, ব্যবসায়ী এবং ভোক্তাসাধারণসহ দেশের সর্বস্তরের জনগণকে আইনানুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি রাজস্ব সম্মেলন- ২০২৩ ও এনবিআরের সাফল্য কামনা করি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com