1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

গাইবান্ধায় জেলা জামায়াতের আমীরসহ গ্রেপ্তার ২

  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.১৭ পিএম
  • ২৭৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশের বিশেষ ক্ষমতা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা নাশকতার মামলায় গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমীর আবদুল করিম সরকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে গাইবান্ধা সদর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবদুল করিম সরকার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। অপরজন হলেন, বল্লমঝড় ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ। তিনি উত্তর ধানগড়ার গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, গত ১ জানুয়ারি সকালে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আলফালা মসজিদে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠক করেন। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনার স্থলে যাওয়ার আগেই পালিয়ে যান তারা। ওই দিন সকালে পুলিশ বাদী হয়ে ১৮ জন জামায়াত নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৪০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলা দায়ের করে। এরই পরিপেক্ষিতে বৃহস্পতিবার ভোরে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার নেতাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com