1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Title :
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে

জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ, মাথাপিছু আয় ২৫৯১ ডলার

  • আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৫০ পিএম
  • ৪৮৬ Time View

২০২০-২১ অর্থবছরে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি ৬ দশমিক ৯৪ শতাংশ হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে ২০০৫-০৬ অর্থবছর থেকে পরিবর্তন করে ২০১৫-১৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরায় প্রবৃদ্ধির হার বেড়েছে। অর্থবছরের চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধির হার বেড়ে ৬ দশমিক ৯৪ শতাংশ হয়েছে। মোট জিডিপির আকারও বেড়ে ৪১৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে এসব তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে বিবিএসের এসব তথ্য তুলে ধরা হয়।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা একটা সাময়িক হিসাব করেছিলাম। তবে চূড়ান্ত হিসাবে ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি, মাথাপিছু আয় ও মোট প্রবৃদ্ধির হার বেড়েছে। এটা মিরাকল। প্রথমে যে হিসাব করেছিলাম তার থেকে আমরা ভালো করেছি।

তিনি বলেন, মোট জিডিপির আকার বেড়ে ৪১৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। পাশাপাশি প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৯৪ শতাংশ হয়েছে। আর মাথাপিছু আয় ২৫৫৪ ডলার থেকে বেড়ে হয়েছে ২৫৯১ ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com