1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Title :
পাঁচ বছরে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়েছে কনফিডেন্স পাওয়ার হায়ার বাংলাদেশ লিমিটেডের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষতি ২৫ কোটি টাকা প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

জানুয়ারি মাসে ৪৩১ জনের করোনা শনাক্ত

  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৪৩ পিএম
  • ৩৩১ Time View

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ৪৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের মার্চ মাসে। ওই মাসে করোনা শনাক্ত হয়েছিল ৫১ জনের। করোনা সংক্রমণ শুরুর পর কোনো এক মাসে শনাক্তের সংখ্যা সেটিই ছিল সর্বনিম্ন। আর গত জানুয়ারি মাসে শনাক্তের সংখ্যা দ্বিতীয় সর্বনিম্ন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা শনাক্তের হার নিম্নগামী। গত জানুয়ারি মাসের আগে অর্থাৎ ২০২২-এর ডিসেম্বরে ৫৪০ জনের করোনা শনাক্ত হয়। নভেম্বর মাসে শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৪৫।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যাননি। এর আগের ২৪ ঘণ্টায় দেশে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেদিনও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ২৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৫৩। আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিলেন শূন্য দশমিক ৭১ শতাংশ।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া ১০ জন ঢাকা জেলার। বাকি দুজন পাবনার বাসিন্দা।

এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৫৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৫১ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৩ হাজার ১৭৩ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৪২ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com