1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Title :
জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা তারেক রহমানের সভাপতিত্বে ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদিত ২০২৬-২৭ বাজেটে পুঁজিবাজারে কর সুবিধার ঘোষণা নেই Credit Rating of Nitol Insurance PLC ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংকে ডিবিএর বৈঠক কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

আব্বাস: আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানো হবে

  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.০৩ পিএম
  • ৪০৮ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির পদযাত্রা জনগণের দাবি নিয়ে। পদযাত্রা প্রকম্পিত হচ্ছে, তাতে আওয়ামী লীগ ভয় পেয়েছে। বিএনপির এ পদযাত্রা আওয়ামী লীগের শবযাত্রা (মৃত্যুর পরের যাত্রা)।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় কমলাপুর স্টেডিয়ামে পদযাত্রা কর্মসূচি শুরু হওয়ার আগে এ কথা বলেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ পদযাত্রা কর্মসূচি আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, এ সংবিধানকে কেটে-ছিঁড়ে অপমান করেছে আওয়ামী লীগ। জামায়াতকে নিয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়কের দাবি তুলেছিল। আওয়ামী-জামায়াত দাবি করেছিল।

ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচন নিয়ে মির্জা আব্বাস বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কুকুর ছাড়া কোনো ভোটার নেই। আল্লাহর রহমত যে কুকুরের ভোট দেয়ার অধিকার নেই। লোক ভোট দিতে আসেনি দেখে পুলিশ মাইকিং করে ভোটারদের ডাকছে। এর থেকে বড় কৌতুক আর হতে পারে না। আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানো হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, বিএনপি কারো মরণযাত্রা চায় না। কিন্তু সরকারকে বিদায়ের জন্য বিএনপি মিছিল করতে চায়। বিএনপির এ পদযাত্রা সরকারের বিদায়ের পদযাত্রা। ১০ দফা দাবি আদায়ে রাজপথে নেমে আসবে বিএনপি। এর বিকল্প নেই।

এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভুয়া, আওয়ামী লীগ ভুয়া বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com