1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ

  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ১২.৩৫ পিএম
  • ৪৪৭ Time View

রাজধানীর পূর্বাচলে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ। বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার পর্দা নামবে।

ব্যবসায়ীরা মেলার সময়সীমা বাড়ানোর আবেদন জানালেও সে আবেদনে সাড়া না দিয়ে নির্ধারিত সময়েই মেলা শেষ করছে আয়োজক সংস্থা।

শুরুতে মেলায় ক্রেতা ও দর্শকদের উপস্থিতি কম থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এবারের মেলায় বিদেশি স্টলের পরিমাণ ছিল কম। দেশিও পণ্যে ঠাসা ছিল মেলা। মেলায় ক্রেতাদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল গৃহস্থালি বিভিন্ন পণ্যের দিকে। এর মধ্যে প্লাস্টিকের তৈরি গৃহস্থালির পাশাপাশি রয়েছে প্রেসার কুকার, ওভেন, রাইস কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ নানা ধরনের ইলেকট্রনিক পণ্য। শেষ মুহূর্তে পণ্য বিক্রি করতে ও ক্রেতাদের আকর্ষণের জন্য সর্বোচ্চ ছাড় দিয়েছেন বিক্রেতারা। পাশাপাশি রাখা হয়েছে নানা উপহার।

আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান বলেন, মেলায় দর্শনার্থীর উপস্থিতি আগের বারের চেয়ে বেশি ছিল। বলতে পারি প্রত্যাশার চেয়ে বেশি আগমন হয়েছে। মেলার শুরুতে ভিড় কম থাকলেও শেষের দিকে দর্শনার্থী অনেক ছিল। বিশেষ করে শেষ সপ্তাহের ছুটির দিনগুলোতে মেলায় প্রচুর ক্রেতা-দর্শনার্থী এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com