1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Title :
বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩১তম বোর্ড সভা অনুষ্ঠিত হজ্জ সেবার মানোন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা সেমস-গ্লোবালের আয়োজনে ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৫ কোটি ৫০ লাখ ডলার

  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১.৩৪ পিএম
  • ২৬৪ Time View

চলতি জানুয়ারি মাসের ২৪ তারিখ পর্যন্ত ১৫৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। গত ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ৯০ লাখ ডলার। সুতরাং জানুয়ারির বাকি সাত দিনের প্রবাসী আয় ডিসেম্বর মাসকে ছাড়িয়ে যাবে বলে ব্যাংকাররা মনে করছেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ডলার-সংকটের মধ্যে প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ার তথ্যে স্বস্তি বোধ করেছেন ব্যাংকাররা। কারণ, ডলার-সংকটের কারণে ব্যাংকগুলো ঋণপত্র (এলসি) খোলা কমিয়ে দিয়েছে। ফলে অনেক ব্যবসায়ীই রমজানের নিত্যপণ্য আনার জন্য ঋণপত্র খুলতে পারছেন না। এদিকে ডলারের দাম বাড়ায় আমদানি করা পণ্যের দাম বেড়ে গেছে, যার প্রভাবে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। গত বছরের জানুয়ারিতে ডলারের দাম ছিল ৮৬ টাকা, যা বেড়ে এখন ১০৬ টাকা হয়েছে। অর্থাৎ এক বছরে ডলারের দাম প্রায় ২০ টাকা বেড়েছে।

প্রবাসীদের পাঠানো প্রতি ডলারের জন্য ১০৭ টাকা দিচ্ছে ব্যাংকগুলো। আর রপ্তানি আয় নগদায়ন হচ্ছে ১০২ টাকা দামে। বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত থেকে ডলার বিক্রি করছে ১০২ টাকায়। ফলে আমদানিতে ডলারের দাম পড়ছে ১০৫-১০৬ টাকা।

দেশে বিদায়ী ২০২২ সালে ২০২১ সালের তুলনায় দেশে প্রবাসী আয় কমেছে ৭৯ কোটি ডলার। ২০২২ সালে প্রবাসী আয় আসে ২ হাজার ১২৮ কোটি ৫০ লাখ ডলার। আগের বছরে এসেছিল ২ হাজার ২০৭ কোটি ২৫ লাখ ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com