শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ‘অনিবার্য চরিত্র’: তারেক রহমান টাঙ্গাইলে ট্রেনের নিচে পড়ে ৫ জনের মৃত্যু, পরিচয় অজ্ঞাত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জন পালাতক মাধবপুর ১৪৪ধারা জারি দুই সংগঠনের সম্মেলন স্থগিত মানসুরা চৌধুরী অনামিকার ৮ম জন্মদিন উদযাপন, সবার কাছে দোয়া কামনা প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

জিতেও আসর থেকে ছিটকে গেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View

অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠেছিল বাংলাদেশের মেয়েরা। সুপার সিক্সের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে দিশারা। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে হার কাল হয়ে থাকলো টাইগ্রেসদের জন্য। অস্ট্রেলিয়া ও ভারতের সমান ৬ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থাকায় সেমি ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের মেয়েদের।

জয়ের জন্য ৭০ রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় টাইগ্রেসরা। ইন্দুজা নান্দাকুমারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মিষ্টি সাহা। ডানহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন মাত্র ১ রানে। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি আফিয়া প্রত্যাশা। ইন্দুজার বলে সামাইরার হাতে ক্যাচ দিয়ে আউট হন ৩ চারে ১৫ বলে ১৫ রান করা ডানহাতি এই ওপেনার। সুবিধা করতে পারেননি সুমাইয়া আক্তার। মাহিকা গৌরের বলে বোল্ড হন কোনো রান করতে না পারা এই ব্যাটার। তবে একপ্রান্ত আগলে রাখেন স্বর্ণা আক্তার।

রাবেয়া আক্তার জুটি গড়ার চেষ্টা করলেও নিজে ১৪ রানের বেশি করতে পারেননি। সামাইরাকে উইকেট দিয়ে এসেছেন তিনি। দারুণ ব্যাটিং করতে থাকা স্বর্ণা আউট হয়েছেন ১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে। ইনিংসটি খেলতে চারটি চার এবং দুটি ছক্কা মেরেছেন। শেষ দিকে উন্নতি সরকার এবং দিশা মিলে বাংলাদেশের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন। উন্নতি ৫ এবং দিশা শূন্য রানে অপরাজিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ইন্দুজা ও সামাইরা।

এর আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান তোলে সংযুক্ত আরব আমিরাত। তাদের হয়ে সবচেয়ে বেশি ২৯ রান করেছেন লাভান্যা কেনি। এ ছাড়া দুই অঙ্কে পৌঁছেছেন ১৭ রান করা মাহিকা। বাংলাদেশের হয়ে রাবেয়া তিনটি এবং মারুফা আক্তার তিনটি উইকেট নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS