1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

পর্যটনের মাধ্যমে বদলে যাবে অর্থনীতির রূপরেখা

  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ৭.৫২ পিএম
  • ২৩৫ Time View

পর্যটনের হাত ধরে দেশের অর্থনীতির রূপরেখা বদলে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

সোমবার (২৩ জানুয়ারি) ঢাকার নবাবগঞ্জ উপজেলার সদ্য দখলমুক্ত ও সরকারের কর্তৃত্বে আনা ঐতিহ্যবাহী স্থাপনা ‘ব্রজ নিকেতন’ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টার তত্ত্বাবধানে ও দিক-নির্দেশনায় গত ৩১ ডিসেম্বর দীর্ঘদিন বেআইনিভাবে দখলে থাকা পুরোনো এ স্থাপত্যটি দখলমুক্ত করা হয়। এসময় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

বাড়িটি সংস্কার করে আগের অবস্থা ফিরিয়ে আনা যায় কি না এজন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্টদের অনুরোধ জানান সালমান এফ রহমান।

বেদখলে থাকা সরকারি সম্পত্তির বিষয়ে সালমান এফ রহমান বলেন, নবাবগঞ্জে আরও ছয়টি বাড়ি অন্যের দখল আছে। দোহারে এমন বাড়ির তালিকা করা হচ্ছে। আইন মেনে যথাযথ প্রক্রিয়ায় ঐতিহাসিক স্থাপনা দখলমুক্ত করা হবে। আর গায়ের জোরে কেউ কারও সম্পত্তি দখল করতে পারবে না। পর্যায়ক্রমে উদ্ধার করা হবে সরকারি সব সম্পত্তি।

সরকারি সম্পত্তি সরকারের দখলে থাকবে উল্লেখ করে তিনি বলেন, পুরোনো স্থাপত্যগুলো দখলমুক্ত ও সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পর্যটনের হাত ধরে বদলে যেতে পারে দেশের অর্থনীতির রূপরেখা।

‘ব্রজ নিকেতন’ পরিদর্শন শেষে সালমান এফ রহমান বলেন, যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পর্যটনখাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনেক উন্নত ও উন্নয়নশীল দেশের আয়ের অন্যতম উৎস পর্যটন। পর্যটন কাজের সুযোগ সৃষ্টির পাশাপাশি রাজস্ব আয়ও বাড়ায়, যা দেশের মোট আয় ও উৎপাদনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

এরপর নবাবগঞ্জ উপজেলায় শিল্পকলা একাডেমির নতুন ভবনের উদ্বোধন করেন সালমান এফ রহমান। এছাড়া এদিন নবাবগঞ্জ ও দোহার উপজেলায় শেখ কামাল আন্তস্কুল ও আন্তমাদরাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিকেলে তিনি দোহার উপজেলায় সুবিধাভোগীদের মধ্যে শীতবস্ত্র ও চিকিৎসাসামগ্রী বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com